শিক্ষার মানোন্নয়নে তুরস্ক ও মালয়েশিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষার মানোন্নয়নে তুরস্ক ও মালয়েশিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬



শিক্ষার মানোন্নয়নে তুরস্ক ও মালয়েশিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার দেশে গুণগত মানের শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে তুরস্ক ও মালয়েশিয়ার অভিজ্ঞতা ও সমন্বিত কার্যক্রম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মান আরও বৃদ্ধিতে সহায়ক হবে।

আজ সোমবার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অফিস কক্ষে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন ও মালয়েশিয়ার হাইকমিশনার মোহা. সুহাদা ওসমান তার সঙ্গে পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

সকাল সাড়ে ১০টায় তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠককালে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত দু’দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে অত্যন্ত দৃঢ় সম্পর্ক বিদ্যমান।
তিনি আরও বলেন, এই সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে। তুরস্ক দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সম্পর্ক সম্প্রসারণ এবং বিদ্যমান ব্যবসার প্রসারে কাজ করতে আগ্রহী।

এ সময় শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে দুই দেশের সমন্বিত কার্যক্রম এগিয়ে গেলে উচ্চশিক্ষার মান আরও উন্নত হবে এবং ভবিষ্যতে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

এরপর সকাল সাড়ে ১১টায় মালয়েশিয়ার হাইকমিশনার মোহা. সুহাদা ওসমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে শিক্ষার উন্নয়নে মালয়েশিয়ার বৈশ্বিক সাফল্যের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘শিক্ষার উন্নয়নে মালয়েশিয়া সারা বিশ্বে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। তাদের এই অভিজ্ঞতা বাংলাদেশেও কাজে লাগানোর ব্যাপক সুযোগ রয়েছে।’

সাক্ষাৎকালে মালয়েশিয়ার হাইকমিশনার দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকগুলোতে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দুই দেশের দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:০০   ১৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বাস চালুর পরিকল্পনা সরকারের
আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে সারাদেশে ২১৩ নাশকতা : তথ্য উপদেষ্টা
বিদেশে পলাতক অন্য দণ্ডিতদের মতোই হাসিনার ক্ষেত্রে আইন প্রয়োগ করবে সরকার : শামা
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা আইরিন খানের
পলাতক আওয়ামী লীগের নেতারা দেশকে অস্থিতিশীল করতে বিদেশ থেকে অর্থ পাঠাচ্ছেন: রিজভী
প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়: তথ্য প্রতিমন্ত্রী
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
‎মুকসুদপুর থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী নগরকান্দায় গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ