‎মুকসুদপুর থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী নগরকান্দায় গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‎মুকসুদপুর থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী নগরকান্দায় গ্রেপ্তার
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬



‎মুকসুদপুর থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী নগরকান্দায় গ্রেপ্তার

সদরপুর (‎ফরিদপুর)প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ফেসবুকে সেই ঘটনার ভিডিও দিয়ে উল্লাস করা নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী জয়নাল মুন্সী ওরফে জিসানকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

‎ ‎জয়নাল মুন্সীর বাড়ি নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রামে। তবে মুকসুদপুর উপজেলা সদরে তাঁদের আরেকটি বাড়ি আছে।

‎পুলিশ জানায়, নগরকান্দার পুরাপাড়া গ্রামে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগে করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

‎নগরকান্দা থানা-পুলিশ সূত্রে জানা যায়, জয়নাল মুন্সী নগরকান্দার পুরাপাড়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে প্রায় এক মাস আগে করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। বিশেষ অভিযান চালিয়ে গতকাল রাত দুইটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে থানায় এনে তাঁর মোবাইল সেটে ১৯ নভেম্বর দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়া যায়। তিনি ফেসবুকে ওই ঘটনার ভিডিও দিয়ে উল্লাস প্রকাশ করেছিলেন।

‎নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানি আজাদ বলেন, জয়নাল মুন্সীকে নগরকান্দা থানায় করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁকে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

‎গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান সাংবাদিকদের জানান, মুকসুদপুর থানায় ভাঙচুর ও হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। থানার অচলাবস্থা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগছে। থানা ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।

‎ ‎জয়নাল মুন্সীকে গ্রেপ্তারের বিষয়ে নাফিছুর রহমান বলেন, ‘নগরকান্দা থানায় যে যুবক গ্রেপ্তার হয়েছেন, তাঁর বিরুদ্ধে মুকসুদপুর থানা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে বলে শুনেছি।’

বাংলাদেশ সময়: ১৬:২১:২৩   ৪ বার পঠিত   #  #







ছবি গ্যালারী’র আরও খবর


‎মুকসুদপুর থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী নগরকান্দায় গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদরের প্রতিটি ইউনিয়নে লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ
সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে পুড়ল ৩ দোকান ও মোটরসাইকেল
কালকিনিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে পর্যালোচনা সভা
সরকারি নীতিমালা মেনেই ডিলারশিপ পাওয়ার দাবিতে আলফাডাঙ্গায় এনামুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এনামুলের সংবাদ সম্মেলন
গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ২০, গুলিবিদ্ধ ৪
ইতিহাসের এই দিনে
জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার নিজাম কারাগারে
সরিষাবাড়িতে নারীকে উত্ত্যক্ত করায় যুবক আটক, তদন্তের নির্দেশ
বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ