![]()
ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আসন্ন ২ মে কেন্দ্রীয় ১১ দলীয় ঐক্যের ঘোষিত গণমিছিল সফল করার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্যের আহ্বায়ক মাওলানা বদরুদ্দীন।
বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ ২ মে’র কর্মসূচি সফল করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সর্বস্তরের নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
এ সময় সদস্য সচিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:১৫:১২ ৪৩ বার পঠিত