মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬



জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। র‍্যালিটি আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে আদালত প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন আইনগত সেবাপ্রদানকারী স্টলের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান আবু শামীম আজাদ বলেন, আর্থিক সংকটের কারণে যারা আইনি সহায়তা নিতে পারেন না, তাদের পাশে রাষ্ট্র লিগ্যাল এইডের মাধ্যমে রয়েছে। তিনি বলেন, “আইনের আশ্রয় নেওয়া কোনো অনুগ্রহ নয়, এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার।”

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আইনের দৃষ্টিতে সব নাগরিক সমান। তবে প্রকৃত সমতা নিশ্চিত করতে হলে সবার জন্য আদালতের দরজা পর্যন্ত পৌঁছানোর সুযোগ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৩৩   ১০ বার পঠিত