ফরিদপুরে ক্যান্সার রোগীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ক্যান্সার রোগীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬



ফরিদপুরে ক্যান্সার রোগীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের কোতোয়ালী থানাধীন ঈশান গোপালপুর ইউনিয়নের মদনদিয়া গ্রামে সুনীল দাস (৬৫) নামে এক বৃদ্ধের গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়েছে।
তিনি ওই গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত সুরেশ চন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে নিজ বসতবাড়ির দোচালা টিনশেড ঘরের বারান্দার কক্ষে কাঠের আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।
তার স্ত্রী মালতি দাস ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। পরে তার ভাতিজা সঞ্জয় রশি কেটে তাকে নিচে নামান।
খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। প্রাথমিকভাবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২২:৫৪:১৮   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ