শনিবার, ২ মে ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে ২০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজবাড়ীর গোয়ালন্দে ২০ কেজি গাঁজাসহ আটক ৩
শনিবার, ২ মে ২০২৬



রাজবাড়ীর গোয়ালন্দে ২০ কেজি গাঁজাসহ আটক ৩

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকা থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গতকাল শুক্রবার রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়ালন্দঘাট থানাধীন বরকত সরদার পাড়া এলাকায় দৌলতদিয়া ঘাট-রাজবাড়ী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন— নূর মোহাম্মদ হাওলাদার (২৫), লিটন (২৭) ও মরিয়ম বেগম (২৫)। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
র‌্যাব আরও জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
র‌্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:১৩:৪১   ১৩৮ বার পঠিত