শনিবার, ২ মে ২০২৬

ফরিদপুরে জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও উপজেলা নির্বাচন উপলক্ষে মত‌ বিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও উপজেলা নির্বাচন উপলক্ষে মত‌ বিনিময় সভা অনুষ্ঠিত
শনিবার, ২ মে ২০২৬



ফরিদপুরে জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও উপজেলা নির্বাচন উপলক্ষে মত‌ বিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে শহরের অম্বিকা ময়দানে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক বাস্তবায়িত জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রচারণা এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মত‌ বিনিময় করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কে আক্তার টুটুল, পৌর যুবদলের সভাপতি মতিউল ইসলাম মতিন, জাতীয়তাবাদী তাঁতীদল ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক আরমান প্রামাণিক, সদস্য সচিব শাহেদা বেগম, জাসাস ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ শাহিন হক, মহানগর শাখার আহ্বায়ক সৈয়দ পিন্টু, যুবদল সহ-সভাপতি বেলায়েত হোসেন আলামিন,
সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান ‌, অম্বিকা পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, জেলা যুবদলের সহ-সভাপতি হেমায়েত হোসেন বাংলাদেশ ‌ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ‌ ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক ‌ নিতাই রায় ‌, যুবদলের সহ-সম্পাদক জিহাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক নাসির খান এবং প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান সেন্টু।
সভায় বক্তারা ‌ জাহাঙ্গীর হোসেনের ‌ বিগত দিনের রাজনৈতিক ‌কর্মকাণ্ডের ‌ প্রশংসা করেন। তারা বলেন ‌ জাহাঙ্গীর হোসেন সব সময় সাধারণ মানুষের পাশে থেকেছে ‌ মানুষের জন্য কাজ করেছে। ‌ আর তাই ‌ ‌ ফরিদপুর সদর উপজেলা পরিষদের ‌ চেয়ারম্যান পদে নির্বাচিত হলে তার মেধা শ্রম ও যোগ্যতা দিয়ে‌ ফরিদপুর সদর উপজেলা কে ‌ একটি মডেল উপজেলায়। রূপান্তর করতে পারবেন বলে ‌ আশাবাদ ব্যক্ত করেন। ‌
এর পূর্বে ‌ বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হয়ে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২২:৪৭:০০   ৩০ বার পঠিত