শনিবার, ২ মে ২০২৬

সরিষাবাড়ীতে শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শনিবার, ২ মে ২০২৬



সরিষাবাড়ীতে শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২ মে) সকাল ১০টায় সরিষাবাড়ী সালেমা খাতুন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার (শামীম)। তিনি তার বক্তব্যে মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নয়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। একইসঙ্গে তিনি জাতীয়তাবাদী শ্রমিক দলের হাতকে শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সরিষাবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহাম্মেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও সিবিএ জেএফসিএল-এর সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার।

সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সহ-সভাপতি, অধ্যাপক (অব.) আব্দুল আউয়াল, সাতপোয়া ইউনিয়ন বিএনপি সভাপতি, খোরশেদ আলম তালুকদার, শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান (বুলবুল) ও শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:০১:৪২   ১২ বার পঠিত