বিয়ের প্রলোভনে ধর্ষণ, মেলান্দহে মসজিদের ইমাম গ্রেপ্তার, অতঃপর কারাগারে

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিয়ের প্রলোভনে ধর্ষণ, মেলান্দহে মসজিদের ইমাম গ্রেপ্তার, অতঃপর কারাগারে
রবিবার, ৩ মে ২০২৬



বিয়ের প্রলোভনে ধর্ষণ, মেলান্দহে মসজিদের ইমাম গ্রেপ্তার, অতঃপর কারাগারে

জামালপুর প্রতিনিধি : বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে জামালপুরের মেলান্দহ থেকে ইব্রাহিম (৩০) নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৩ মে) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ইব্রাহিম মেলান্দহ উপজেলার একটি স্থানীয় মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। ভুক্তভোগী নারীর সাথে পরিচয় হওয়ার পর তিনি তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। অভিযোগ উঠেছে, বিয়ের নাম করে তিনি ওই নারীকে বিভিন্ন এলাকায় নিয়ে যান এবং একাধিকবার শারীরিক লালসা চরিতার্থ করেন।
পরবর্তীতে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে ইব্রাহিম তাকে এড়িয়ে চলতে শুরু করেন। উপায়ান্তর না দেখে ভুক্তভোগী নারী ইব্রাহিমের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ইমাম ইব্রাহিমকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারক তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। আসামিকে গ্রেপ্তার করে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে।”

বাংলাদেশ সময়: ১৫:৫২:৫১   ১৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম
শিক্ষার্থীদের সন্ধ্যায় বাইরে না রেখে পড়তে বসানোর আহ্বান এমপি মান্নানের
১৮ বছরের ফ্যাসিবাদ সংকট তৈরি করে গেছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
স্বল্প-কার্বন ভবিষ্যৎ গঠনে দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি এবং ৪র্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তুলতে হবে : পার্বত্য মন্ত্রী
নতুন দিগন্তের পথে বিদ্যাধর মসজিদুল আকসা, উদ্বোধন করলেন এমপি ইলিয়াস মোল্লা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ