দুই দিনে তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজ ও ৯৪ সহযোগী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুই দিনে তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজ ও ৯৪ সহযোগী গ্রেপ্তার
রবিবার, ৩ মে ২০২৬



দুই দিনে তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজ ও ৯৪ সহযোগী গ্রেপ্তার

চাঁদাবাজদের বিরুদ্ধে গত ১ তারিখ থেকে অভিযান শুরু হয়েছে। গত দুই দিনে তালিকাভুক্ত ৫৮ জন চাঁদাবাজ এবং ৯৪ জন চাঁদাবাজের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

আজ রবিবার ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীতে চাঁদাবাজদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।

এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশানর বলেন, ‘গ্রেপ্তার এসব চাঁদাবাজদের তদবিরে ছাড়া হবে না। কেউ তদবির করলে ধরে নেওয়া হবে সেও চক্রের সঙ্গে জড়িত।’

গ্রেপ্তার এসব ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজির আলামত হিসেবে চাঁদা আদায়ের খাতা, লেনদেনের তথ্য, ভিডিও ক্লিপ এবং অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। যা আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানান, গত কয়েকদিনে বেশ কয়েকটি বড় মাদক চালান জব্দ এবং এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। এর পেছনে গডফাদারদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেন, ‘অপরাধীর পরিচয় আমাদের কাছে মুখ্য নয়। তিনি বা তারা যত বড় হন না কেন আমরা তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:০৬:২৪   ৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম
শিক্ষার্থীদের সন্ধ্যায় বাইরে না রেখে পড়তে বসানোর আহ্বান এমপি মান্নানের
১৮ বছরের ফ্যাসিবাদ সংকট তৈরি করে গেছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
স্বল্প-কার্বন ভবিষ্যৎ গঠনে দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি এবং ৪র্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তুলতে হবে : পার্বত্য মন্ত্রী
নতুন দিগন্তের পথে বিদ্যাধর মসজিদুল আকসা, উদ্বোধন করলেন এমপি ইলিয়াস মোল্লা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ