স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের জবাবদিহির প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের জবাবদিহির প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী
সোমবার, ৪ মে ২০২৬



স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের জবাবদিহির প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করার অন্যতম প্রধান মাধ্যম বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেছেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে স্বাধীন গণমাধ্যম। জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব হলো জনগণের প্রতি দায়বদ্ধ থাকা এবং সেই দায়বদ্ধতার পথকে সুসংহত করে একটি শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম।’

সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকার প্রতিনিয়ত জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।’

মন্ত্রী সতর্ক করে বলেন, ‘গণমাধ্যমকে কখনো কোনো শিল্পগোষ্ঠী বা স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রচারযন্ত্রে পরিণত করা উচিত নয়। একজন সাংবাদিকের কাজ জনগণের পক্ষে কথা বলা, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে কাজ করা নয়। সাংবাদিকতার একমাত্র উপকারভোগী হওয়া উচিত সাধারণ জনগণ।’

‘অতীতে দেশের গণমাধ্যম কীভাবে কখনো জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে এবং সাংবাদিকতার মান ক্ষুণ্ন হয়েছে, সে বিষয়ে গবেষণার প্রয়োজন রয়েছে।’

এ ক্ষেত্রে তিনি সাংবাদিকদের নিজেদের ভূমিকা মূল্যায়নের আহ্বান জানান।

আইনের শাসনের বিষয়ে মন্ত্রী বলেন, ‘কোনো পেশাগত পরিচয় কাউকে আইনের ঊর্ধ্বে রাখতে পারে না। কোনো সাংবাদিক যেমন অন্যায়ের শিকার হবেন না, তেমনি সাংবাদিকতার পরিচয়ে কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আসতে হবে।’

তরুণদের সৃজনশীল চিন্তা ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি ভবিষ্যতে গণমাধ্যমকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বিদায়ী ও নতুন কমিটির সদস্যরা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫২:২৮   ৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: নৌপরিবহণমন্ত্রী
ইরাককে সহজেই হারিয়ে পরের রাউন্ডে ফ্রান্স
সেনেগালকে হারিয়ে নক আউট পর্বে নরওয়ে
এক যুগ পর বিশ্বকাপে জয়ের দেখা পেল আলজেরিয়া
পানি সংকট মোকাবেলায় এশিয়ার সকল দেশকে এগিয়ে আসার আহবান স্পীকারের
মধুখালীতে বিআরডিবির উদ্যোগে ৫ শতাধিক সদস্যের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ
সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে : ডিসি
ইতিহাসের এই দিনে
ক্লোজাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের চূড়ায় মেসি
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ