মঙ্গলবার, ৫ মে ২০২৬

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
মঙ্গলবার, ৫ মে ২০২৬



সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৪ মে) ভোররাত প্রায় ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. শফিকুল ইসলাম (৩৪), শেরপুর জেলার ঝিনাইগাতী থানার কান্দিগাঁও গ্রামের মৃত জহর আলীর ছেলে। বর্তমানে তিনি সোনারগাঁ উপজেলার হাতকোপা এলাকায় কামাল নামের এক ঠিকাদারের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

অভিযানের সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে জব্দ তালিকার মাধ্যমে আলামত জব্দ করা হয়েছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দণ্ডবিধি আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে।

বাংলাদেশ সময়: ০:০২:০১   ১৪ বার পঠিত