জামালপুরে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু
শনিবার, ১৫ আগস্ট ২০২৬



জামালপুরে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় প্রচণ্ড গরম থেকে বাঁচতে গাছের নিচে বসে গাছচাপায় সমিরন বেওয়া (৯০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর কালিকাপুর ফকিরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সমিরন বেওয়া ওই গ্রামের মৃত গোলাপ মিয়ার স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে স্বস্তি পেতে সমিরন বেওয়া বাড়ির পাশের একটি গাছের নিচে বসেছিলেন। এ সময় আচমকা গাছটি উপড়ে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
​দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সিফাত-ই রাব্বী জানান, হাসপাতালে আনার পর ইসিজি পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।

​দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাটি একটি মর্মান্তিক দুর্ঘটনা এবং এ বিষয়ে স্বজনদের কোনো অভিযোগ নেই।

বাংলাদেশ সময়: ২৩:২৬:০৯   ৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ