চলছিল ক্লাস, সিলিং ফ্যান পড়ে আহত বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

প্রথম পাতা » ছবি গ্যালারী » চলছিল ক্লাস, সিলিং ফ্যান পড়ে আহত বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
বুধবার, ৬ মে ২০২৬



চলছিল ক্লাস, সিলিং ফ্যান পড়ে আহত বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময় সিলিং ফ্যান খুলে পড়ে ৫ শিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির একটি কক্ষে এ ঘটনা ঘটে।

আহতরা হলো- দ্বিতীয় শ্রেণির দুই শিক্ষার্থী প্রাঞ্জল ও জাহানারা। আহত অন্যদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায় নি। পরে আহত শিক্ষার্থীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্কুলটির প্রাক্তন শিক্ষার্থী মো. মশিউর রেজা সজীব বলেন, প্রাক্তন শিক্ষার্থী হিসেবে স্কুল পরিদর্শনে এসেছিলাম। ক্লাস রুমে প্রবেশ করার সাথে সাথে উপর থেকে সিলিং ফ্যানটা খুলে পড়লো। তবে ভাগ্য ভালো কারও মাথায় পড়েনি। মাথায় পড়লে হয়তো বড় ধরণের ক্ষতি হতো। তারপরেও অন্তত ৫ জন শিশু শিক্ষার্থী আহত হয়েছেন।

আরেক প্রাক্তন শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি আবু জাফর বলেন, স্কুলের প্রধান শিক্ষকের আমন্ত্রণে স্কুলে এসেছিলাম। আসার পর এই দুর্ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। সে অল্পের জন্য রক্ষা পেয়েছে। বর্তমানে স্কুলের ভবনটির জরাজীর্ণ অবস্থা। জরুরি ভিত্তিতে এই স্কুলের জন্য একটি নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন।

স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, ক্লাস চলাকালীন সময় সিলিং ফ্যানটি খুলে নিচে পড়ে যায়। অনেক দিন ধরেই স্কুলের ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। জরাজীর্ণ অবস্থার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আমরা নতুন ভবন নির্মাণের জন্য আবেদন করেছি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:১১   ১৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


লালনের আদর্শকে জীবন পরিবর্তনের অনুষঙ্গ করতে হবে - জ্বালানি প্রতিমন্ত্রী
ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী
সংখ্যালঘু বলে আলাদা কিছু নেই, আমরা সবাই এ দেশের মানুষ: মান্নান
কিশোর গ্যাং, ছিনতাই ও মাদক দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি হবে: আইজিপি
হিন্দু-মুসলমান ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে : পরিবেশমন্ত্রী
প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের : বাণিজ্যমন্ত্রী
রাষ্ট্রপতির সঙ্গে বিশিষ্ট ইসলামি ব্যক্তিবর্গের সাক্ষাৎ
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকুন : স্বরাষ্ট্রমন্ত্রী
সরিষাবাড়ীতে ছুরিকাঘাত করে টাকা-মোবাইল ছিনতাই, ব্যবসায়ী গুরুতর আহত
যমুনা শাখা নদীতে ২৭৮ মিটারের সেতুর শুভ উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ