সাকার গোলে ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

প্রথম পাতা » খেলাধুলা » সাকার গোলে ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল
বুধবার, ৬ মে ২০২৬



সাকার গোলে ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান। অবশেষে ইউরোপ সেরার মঞ্চে ফাইনালের দেখা পেল আর্সেনাল। অন্যদিকে ১০ বছর পর পাওয়া সুযোগ হাতছাড়া হলো অ্যাতলেটিকো মাদ্রিদের।

মঙ্গলবার (৫ মে) রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাতলেটিকোর বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের পর দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল।

ম্যাচের একমাত্র ও নির্ধারণী গোলটি আসে প্রথমার্ধের শেষ মুহূর্তে (৪৫ মিনিটে)। লেওঁদ্রো ট্রসার্ডের শট অ্যাতলেটিকো গোলরক্ষক জান ওব্লাক ফিরিয়ে দিলেও রিবাউন্ডে সঠিক সময়ে উপস্থিত ছিলেন বুকায়ো সাকা। ঠাণ্ডা মাথায় জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে দেন ইংলিশ এই উইঙ্গার।

এরপর ম্যাচের বাকি সময়জুড়ে রক্ষণভাগে দৃঢ়তা দেখায় আর্সেনাল। ঘরের মাঠে এই নকআউট পর্বে টানা তৃতীয়বার ক্লিন শিট ধরে রাখে তারা। পুরো চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে (লিগ পর্বসহ) মাত্র চারটি গোল হজম করেছে গানাররা। যা টুর্নামেন্টে অন্যতম সেরা রক্ষণাত্মক পরিসংখ্যান।

দীর্ঘদিন পর ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার ফাইনালে উঠল আর্সেনাল। সর্বশেষ ২০০৬ সালে তারা ফাইনালে খেলেছিল, যেখানে বার্সেলোনার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় লন্ডনের ক্লাবটির। এবার ইতিহাস বদলানোর সামনে তারা।

ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ নির্ধারিত হবে পিএসজি ও বায়ার্ন মিউনিখের মধ্যকার সেমিফাইনালের ফলাফলের ওপর। প্রথম লেগে রুদ্ধশ্বাস ম্যাচে ৫-৪ ব্যবধানে জয় পেয়েছে পিএসজি। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে বুধবার মিউনিখে।

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। ইউরোপিয়ান ফুটবলের মর্যাদার এই লড়াইয়ে এবার চোখ থাকবে, আর্সেনালের ২০ বছরের অপেক্ষা কি শেষ পর্যন্ত পূর্ণতা পায় কিনা সেদিকে।

বাংলাদেশ সময়: ১৭:০২:৩৫   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের
ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ