সালথায় ‘সুজন’-এর কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় ‘সুজন’-এর কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বুধবার, ৬ মে ২০২৬



সালথায় ‘সুজন’-এর কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন)-এর উপজেলা কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সুজনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মো. আরিফুল ইসলাম।
মতবিনিময় সভা শেষে সুজনের সালথা উপজেলা কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাংবাদিক মো. আরিফুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. জাহিদুর রহমান, মো. মফিকুল ইসলাম, মো. মুজাহিদ হোসেন মোল্যা, সৈয়দ আব্দুল বাপ্পী ও মো. মেহেদি হাসান; যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসাইন ও সাহিদ গাজী; কোষাধ্যক্ষ মো. নুরুল ইসলাম; শিক্ষা বিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন; প্রচার সম্পাদক শাহিন হাওলাদার; প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান; সাংগঠনিক সম্পাদক মো. ওলিয়ার ইসলাম এবং মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রবিউল ইসলাম, ফারহান রাসেল, মো. সোহাগ মীর, ইকবাল হোসেন, শাকিবুল ইসলাম, মো. নজমুল হাসান, মো. লাভলু, মো. মামুনুর রশীদ, মো. নাজমুল হাসান, মো. সাব্বির হোসেন ও মো. এমদাদুল ইসলাম।সভায় উপস্থিত ছিলেন সুজন ফরিদপুর জেলা সভাপতি মো. লিয়াকত হোসেন কামাল, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ এম.এ. বাতেন, কার্যনির্বাহী সদস্য ইরা নাহার দিবা ও রুমানা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, অরাজনৈতিক সংগঠন হিসেবে ‘সুজন’ সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা নবগঠিত কমিটির মাধ্যমে এসব কার্যক্রম আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২২:৫৩:৫৫   ১৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে মাদ্রাসায় ১৩ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ