সালথায় খাল খনন প্রকল্পের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় খাল খনন প্রকল্পের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
বুধবার, ৬ মে ২০২৬



সালথায় খাল খনন প্রকল্পের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে খাল খনন প্রকল্পের বাস্তবায়ন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে বিগত সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে এ দাবি জানানো হয়।

বুধবার (৬ মে) বিকেলে গৌড়দিয়া বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে আটঘর ইউনিয়নের সাবেক ২ নম্বর ওয়ার্ডের ৪, ৫ ও ৬ নম্বর ইউনিটের সর্বস্তরের জনগণ। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আটঘর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদুর রহমান। বক্তব্য দেন যুবদল নেতা মাহফুজুর রহমান খান ও শাফিকুল ইসলাম।

সভাপতির বক্তব্যে মুরাদুর রহমান অভিযোগ করেন, খাল খনন প্রকল্প বাস্তবায়ন কমিটিতে এমন ব্যক্তিদের রাখা হয়েছে, যারা বিগত সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিকভাবে বিব্রত হচ্ছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করা এবং নির্যাতনের শিকার হওয়া নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।

বক্তারা অবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৩০   ৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
২৮ জুন সিটি এলাকায় ১ লাখ ৩৯ হাজার শিশু পাবে ভিটামিন ’এ’ ক্যাপসুল
দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ভেনামি চিংড়ি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিজিটাল রূপান্তরের ঝুঁকি কমাতে পারস্পরিক সহযোগিতার আহ্বান আইসিটি মন্ত্রীর
বিরোধী দলের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায় : রিজভী
বিদেশে পাচার হওয়া ঋণের অর্থ উদ্ধারে ৩০ ব্যাংকের উদ্যোগ : অর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর কল্যাণমুখী পরিকল্পনা বাস্তবায়নের বাজেট : সংসদে এমপিরা
দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ