বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
বুধবার, ৬ মে ২০২৬



বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে নকল ও ভেজাল বিরোধী অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৬ মে) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের মোদক পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে জব্দকৃত সিগারেটগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে মোদক পাড়া এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুত রাখা ১ লাখ ২১ হাজার ২০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। এ সময় নকল সিগারেট মজুত ও বিক্রির অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে জব্দকৃত নকল সিগারেটগুলো যাতে পুনরায় বাজারে প্রবেশ করতে না পারে, সেজন্য প্রশাসনের উপস্থিতিতে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন “নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জনস্বার্থে কোনো ছাড় দেওয়া হবে না।”

এদিকে প্রশাসনের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন বকশীগঞ্জের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। স্থানীয়দের মতে, এ ধরনের কঠোর অভিযান বাজারে অসাধু ব্যবসায়ীদের দমনে এবং বাজার শৃঙ্খলা ফিরিয়ে আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ২৩:০০:৪০   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে মাদ্রাসায় ১৩ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ