শুক্রবার, ৮ মে ২০২৬

ফরিদপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ‌১১ই মে

প্রথম পাতা » খেলাধুলা » ফরিদপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ‌১১ই মে
শুক্রবার, ৮ মে ২০২৬



ফরিদপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের -ফাইনাল খেলা ‌ ১১ই মে

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলা প্রশাসন ‌ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত শিশু-কিশোরদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশের লক্ষ্যে ফরিদপুরে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক/বালিকা)-র ফুটবল টুর্নামেন্ট।

এ প্রতিযোগিতার ফাইনাল ১১ মে ‌ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল সকাল ৯টা ৩০ মিনিটে এ টুর্নামেন্টের ‌ উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে নগরকান্দা, সালথা, সদরপুর, চরভদ্রাসন, ভাঙ্গা, বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলা দল অংশগ্রহণ করে।
বালক বিভাগের প্রথম রাউন্ডে নগরকান্দা বনাম সালথা, সদরপুর বনাম চরভদ্রাসন, ভাঙ্গা বনাম বোয়ালমারী এবং আলফাডাঙ্গা বনাম মধুখালী অংশগ্রহণ করে ‌একইভাবে বালিকা বিভাগেও বিভিন্ন উপজেলার মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে সেমিফাইনাল ও ফাইনাল খেলার মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হয়।
আগামী ১১ মে বিকাল ৫টায় টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।, শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মেধা বিকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:১৫:৫৩   ১২৯ বার পঠিত