বাবুরচর রহমানিয়া মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বার্ষিক মেধা পুরস্কার বিতরন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাবুরচর রহমানিয়া মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বার্ষিক মেধা পুরস্কার বিতরন
শুক্রবার, ৮ মে ২০২৬



বাবুরচর রহমানিয়া মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বার্ষিক মেধা পুরস্কার বিতরন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুর সদরপুরের বাবুরচর রহমানিয়া মাদ্রাসায় মেধা তালিকার শীর্ষস্তর অর্জনকারী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুরচর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ্ব আঃ লতিফ মাওলানা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢেউখালী ইউনিয়ন পরিষদের সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাখাওয়াত হোসেন খান।

প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাদ্রাসা দ্বীন রক্ষার কারখানা। আমাদের দেশে দ্বীন ইসলামের যতটুকু হেফাজত আছে সবটুকু এমন মাদ্রাসার অবদান। নববী যুগ থেকে শুরু করে দেড় হাজার বছর ইসলামকে হেফাজত করে আসছে মাদ্রাসা শিক্ষা পদ্ধতি। মাদ্রাসাসমূহ ন্যায়-নীতি, ইনসাফ, সুবিচার ও সৎ জীবনযাপনের প্রতি উদ্বুদ্ধ করে, জনমত গড়ে তুলে ও প্রশিক্ষণ দেয়।

অনুষ্ঠানের সভাপতি মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের ইমান-আমল ও তাকওয়াপূর্ণ জীবন গঠন এবং কর্মজীবনে ইলমে নববীর খেদমতের পাশাপাশি দাওয়াত-তাবলিগ, দেশ, উম্মাহ ও মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাবুরচর বাজার জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আজাহার চাকলাদার, শিক্ষক, ছাত্র- ছাত্রী, অভিভাবক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩:৪৫:৩৫   ১৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ