শুক্রবার, ৮ মে ২০২৬

শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, শনিবার শপথগ্রহণ

প্রথম পাতা » আন্তর্জাতিক » শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, শনিবার শপথগ্রহণ
শুক্রবার, ৮ মে ২০২৬



শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, শনিবার শপথগ্রহণ

পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তিনি শপথ নেবেন।

শুক্রবার বিজেপির ২০৭ জন জয়ী বিধায়কের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভায় সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে রাজ্যের পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়। বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন অমিত শাহ।

বিজেপি সরকারের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় শুভেন্দুর নেতৃত্বেই আগামী পাঁচ বছর রাজ্য চালাবে নির্বাচিত বিজেপি সরকার।

মুখ্যমন্ত্রী হওয়ার পেছনে শুভেন্দুর নির্বাচনী সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্র থেকে তিনি তৃণমূলের প্রার্থীকে হারিয়ে বিপুল জয় পেয়েছেন। বিশেষ করে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ১৫ হাজারের বেশি ভোটে জয়ী হওয়া, তার মুখ্যমন্ত্রী পদের দাবিকে আরও শক্তিশালী করেছে।

রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টির ফল প্রকাশিত হয়েছে। বিজেপি ২০৭টি আসনে জিতেছে, তৃণমূল ৮০টি আসনে জয়ী হয়েছে। বাকি ছয়টি আসন বাম, কংগ্রেস ও অন্যান্য দল জয়ী হয়। দক্ষিণ ২৪ পরগনার ফল ২১ তারিখে পুনর্নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে।

নির্বাচনের পর এখনো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। শনিবারের শপথের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে। সূত্র: আনন্দবাজার

বাংলাদেশ সময়: ২১:৫৫:৩৬   ১১ বার পঠিত