সাহিত্য ও শিল্পের বাইরেও রবীন্দ্রনাথ ছিলেন সমাজ সচেতন : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাহিত্য ও শিল্পের বাইরেও রবীন্দ্রনাথ ছিলেন সমাজ সচেতন : তথ্যমন্ত্রী
শুক্রবার, ৮ মে ২০২৬



সাহিত্য ও শিল্পের বাইরেও রবীন্দ্রনাথ ছিলেন সমাজ সচেতন : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি, সাহিত্যিক বা ঔপন্যাসিকই ছিলেন না; তিনি ছিলেন গভীর সমাজমনস্ক ও দূরদর্শী চিন্তক, যিনি সমাজ, রাষ্ট্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং মানবসভ্যতার ভবিষ্যৎ সংকট সম্পর্কে অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা ধারণ করতেন।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ ঢাকায় শিল্পকলা একাডেমির নাট্যশালায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথের সাহিত্য, প্রবন্ধ ও চিন্তাচেতনার বিস্তৃতি ছিল সমাজ, অর্থনীতি, বিজ্ঞান ও মহাবিশ্ব পর্যন্ত। তিনি বলেন, রবীন্দ্রনাথ চলমান রাজনীতির উত্তাল তরঙ্গের মধ্যেও গভীর পর্যবেক্ষণ করার অসাধারণ ক্ষমতা রাখতেন।

তথ্যমন্ত্রী উল্লেখ করেন, রবীন্দ্রনাথ তাঁর ‘রাশিয়ার চিঠি’ গ্রন্থে সমাজতান্ত্রিক ব্যবস্থার যান্ত্রিকতা এবং মানুষের স্বাভাবিক মানবিক প্রবৃত্তির সঙ্গে এর সম্ভাব্য দ্বন্দ্ব সম্পর্কে সতর্ক করেছিলেন। তিনি বলেন, আজকের বাস্তবতায় সেই সংকটের অনেক দিকই সত্য প্রমাণিত হয়েছে।

মন্ত্রী আলবার্ট আইনস্টাইন ও রবীন্দ্রনাথের ঐতিহাসিক সংলাপের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বিজ্ঞান অসংখ্য বিস্ময় সৃষ্টি করলেও বিজ্ঞানের বাইরেও যে বিশাল এক জগৎ রয়েছে, সে বিষয়ে রবীন্দ্রনাথ আইনস্টাইনের মতো বিজ্ঞানীকেও ভাবতে উদ্বুদ্ধ করেছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথের কবিতা আজ বাংলাদেশের জাতীয় সংগীত। তাঁর রচনা আজও মানুষের চেতনা, জাতীয়তাবোধ ও মানবিক মূল্যবোধকে প্রভাবিত করে চলেছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২২:০০:৩১   ৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
সাধারণ মানুষের দল বিএনপিতে ধর্ম-বর্ণের ভেদাভেদ নেই : সমাজকল্যাণমন্ত্রী
ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর
আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি - দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ