শনিবার, ৯ মে ২০২৬

ফরিদপুরে রক্তভর্তি ইঞ্জেকশন দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করা যুবক‌ আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে রক্তভর্তি ইঞ্জেকশন দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করা যুবক‌ আটক
শনিবার, ৯ মে ২০২৬



ফরিদপুরে রক্তভর্তি  ইঞ্জেকশন দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করা যুবক‌ আটক

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে র’ক্ত’ভর্তি ইঞ্জেকশন দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করা যুবক‌ তুফান ‌ (১৯) কে জনতার সহযোগিতায় আটক করেছে স্থানীয়রা।
আজ শনিবার দুপুর ১২টার দিকে শহরের আলীপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আটক ওই যুবক রক্তভর্তি ইঞ্জেকশন দেখিয়ে ভীতি সৃষ্টি করে পথচারীদের কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করে।
এ সময় আশপাশের লোকজনের সন্দেহ হলে তারা তাকে ধাওয়া করে এবং ঘটনাস্থলেই আটক করে ফেলে।
এর আগে গতকাল এই ব্যক্তি দৈনিক আজকের সংবাদ এর ফরিদপুর প্রতিনিধি সাংবাদিক শ্রাবণ হাসানের কাছ থেকেও ছিনতাইয়ের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনার পর থেকে এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয় এবং বিষয়টি তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬:১৮:৪৭   ৫০ বার পঠিত