আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল কোরআন ও আল হাদিস
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬



আল কোরআন ও আল হাদিস

আল কোরআন
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা আনফাল
মদীনায় অবতীর্ণ। আয়াত : ৭৫; রুকূ : ১০
৪৫. হে মুমিনগণ! তোমরা যখন কোন বাহিনীর সাথে প্রত্যক্ষ মোকাবেলায় অবতীর্ণ হও তখন অবিচল থাক এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হতে পার।
৪৬. তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের অনুগত হও এবং ঝগড়া করো না। যদি তোমরা নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ কর তাহলে তোমরা কাপুরুষ হয়ে যাবে ও তোমাদের প্রভাব চলে যাবে। ধৈর্য ধারণ কর, আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন।

আল হাদিস
দ্বীন সহজ
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “দ্বীন সহজ, যে ব্যক্তি দ্বীনের ব্যাপারে বেশী কড়াকড়ি করে, তাকে দ্বীন অবশ্যই পরাজিত করে দেয়। কাজেই তোমরা মধ্যম পন্থা অবলম্বন কর এবং কাছাকাছি হও। আর হাসিমুখ নিয়ে থাক। আর সকাল-বিকাল ও রাতের কিছু অংশ (ইবাদাতের মাধ্যমে) সাহায্য প্রার্থনা কর।”
[বুখারী: ৩৯]

বাংলাদেশ সময়: ০:১৫:২০   ৮৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে
নারীর ফাঁদে ডেভেলপার কোম্পানির পরিচালক, গ্রেফতার ৩
সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
হাজী আমান উল্লাহ মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন
২ গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
জনগণের ঐক্য করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে : আজহার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ