মায়ের হাত ধরে বেরিয়ে নিখোঁজ জুহি, ১০ দিনেও মেলেনি সন্ধান

প্রথম পাতা » ছবি গ্যালারী » মায়ের হাত ধরে বেরিয়ে নিখোঁজ জুহি, ১০ দিনেও মেলেনি সন্ধান
শনিবার, ৯ মে ২০২৬



মায়ের হাত ধরে বেরিয়ে নিখোঁজ জুহি, ১০ দিনেও মেলেনি সন্ধান

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে ফাতেমাতুজ জহুরা ওরফে জুহি (১০) নামে এক চতুর্থ শ্রেণির স্কুলছাত্রী এবং তার মা এলিজা শারমিন (৪৮) ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল বিকেলে মায়ের সঙ্গে ঘুরতে বের হওয়ার পর থেকেই মা-মেয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তাদের সন্ধান মেলেনি।

নিখোঁজ জুহি ফরিদপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তারা ফরিদপুর শহরের লাক্সারি হাসান টাওয়ারের দ্বিতীয় তলায় বসবাস করতেন। ঘটনার পর থেকেই পরিবারটি চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে।

নিখোঁজ শিশুর বাবা জামাল উদ্দিন ওরফে কানু জানান, তার স্ত্রী এলিজা শারমিন দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এর আগেও একাধিকবার তিনি কাউকে না জানিয়ে বাইরে গিয়েছিলেন এবং পরে ফিরে এসেছিলেন। তবে এবার দীর্ঘ সময় পার হলেও কোনো খোঁজ না পাওয়ায় পরিবারটি চরম দুশ্চিন্তায় রয়েছে।

এদিকে ১০ দিনেও সন্ধান না পেয়ে পরিবারটি আজ শনিবার (৯ মে) ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিয়েছে। একই সঙ্গে কেউ সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে পরিবার। যোগাযোগের জন্য ০১৬১১-৮৩০১৪৩ নম্বর দেওয়া হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং নিখোঁজদের উদ্ধারে উদ্যোগ গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২২:১২:৩৩   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ