অসুস্থ সৌদি প্রবাসীর শেষ ইচ্ছা, ফরিদপুরে বন্ধুদের খুঁজে পেতে আকুল আবেদন

প্রথম পাতা » ছবি গ্যালারী » অসুস্থ সৌদি প্রবাসীর শেষ ইচ্ছা, ফরিদপুরে বন্ধুদের খুঁজে পেতে আকুল আবেদন
শনিবার, ৯ মে ২০২৬



অসুস্থ সৌদি প্রবাসীর শেষ ইচ্ছা, ফরিদপুরে বন্ধুদের খুঁজে পেতে আকুল আবেদন

ফরিদপুর জেলা প্রতিনিধি : দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসজীবন কাটানো এক ব্যক্তির অসুস্থ বাবার শেষ ইচ্ছা পূরণে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন আবেদন জানানো হয়েছে। ওই ব্যক্তি তার বাবার বহুদিনের দুই বন্ধুকে খুঁজে পেতে ফরিদপুরবাসীর সহযোগিতা কামনা করেছেন।

জানা যায়, আবেদনকারীর বাবার বাড়ি নরসিংদীতে। তিনি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। জীবনের শেষ সময়ে এসে তিনি তার প্রিয় বন্ধু ইদ্রিস ও জাহিদের সঙ্গে একবার দেখা করতে চান। তারা একসময় সৌদি আরবে একসঙ্গে কাজ করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, ইদ্রিস ও জাহিদ নামে ওই দুই ব্যক্তির বাড়ি ফরিদপুর বাসস্ট্যান্ডের পাশের কোনো একটি গ্রামে। তবে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় অসুস্থ ব্যক্তি এখন গ্রামের নাম মনে করতে পারছেন না। শুধু এটুকু মনে আছে, জাহিদের বড় ভাইয়ের নাম জাকির।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট ছড়িয়ে পড়েছে। সেখানে ফরিদপুরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে, কেউ যদি ইদ্রিস, জাহিদ কিংবা তাদের পরিবারের পরিচয় জানেন, তাহলে যোগাযোগের ব্যবস্থা করে দিতে।

একজন অসুস্থ মানুষের শেষ ইচ্ছা পূরণে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ২২:০৫:৫৫   ১৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ