ফরিদপুর জেলা খেলাঘরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর জেলা খেলাঘরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শনিবার, ৯ মে ২০২৬



ফরিদপুর জেলা খেলাঘরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর শহরের কবি জসীমউদ্দীন হল-এ উৎসবমুখর পরিবেশে ফরিদপুর জেলা খেলাঘরের উদ্যোগে শিশু-কিশোরদের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ আয়োজনে জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত শিশু-কিশোর, সংগঠক, অভিভাবক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল আনন্দ, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চেতনার এক অনন্য মিলনমেলা।
অনুষ্ঠান প্রাঙ্গণ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। শিশু-কিশোর ও সংগঠকদের উচ্চারিত স্লোগান ছিল—“শিশুদের অধিকার রক্ষায় খেলাঘর এগিয়ে চলো”,“শিশুদের বিকাশে খেলাঘর এগিয়ে চলো”,“মুক্তচিন্তা, মুক্ত সংস্কৃতি, খেলাঘরের অঙ্গীকার”,“দেশপ্রেমে গড়ি নতুন প্রজন্ম”।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাতা ও শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শিশু-কিশোরদের অংশগ্রহণে আবৃত্তি, দেশাত্মবোধক গান, নৃত্য, চিত্রাঙ্কন, গল্প বলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা খেলাঘরের সভাপতি আলতাফ হোসেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল আজিজ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা খেলাঘরের সহ-সভাপতি উত্তম দত্ত, অর্থ সম্পাদক গীতা সাহা, সম্পাদকমণ্ডলীর সদস্য ও একাডেমিক পরিচালক নূর আব্দুল্লাহ সাঈদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিকেলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। অনুষ্ঠানে ‌বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় খেলাঘর সংসদের সাধারণ সম্পাদক প্রলয় সাহা, কেন্দ্রীয় খেলাঘরের সদস্য মাহমুদুল হাসানসহ সংগঠনের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ ও অভিভাবকরা।

বাংলাদেশ সময়: ২২:৩৯:২৩   ২৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
নন্দীপাড়ায় জিরানী খাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক
নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, গ্রেপ্তার ৫
পিবিআইয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রশিক্ষণ শুরু
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল
সাপ্লাই লাইন করা হয়েছে, সঠিকভাবে জ্বালানি আসছে : জ্বালানি মন্ত্রী
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, দল-মত নির্বিশেষে পদক্ষেপ নেওয়া হচ্ছে
কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা
২০ লাখ টাকা আত্মসাৎ, নারী গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ