সোমবার, ১১ মে ২০২৬

গণভোটের রায় বাতিল করে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে: রফিকুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণভোটের রায় বাতিল করে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে: রফিকুল ইসলাম
সোমবার, ১১ মে ২০২৬



গণভোটের রায় বাতিল করে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে: রফিকুল ইসলাম

সংসদের বিরোধী দলীয় হুইপ ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি বলেছেন, ‘জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল সাংবিধানিক সংস্কার ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা। আমরা লক্ষ্য করছি, সেই সাংবিধানিক সংস্কারকে পাশ কাটিয়ে গণভোটের রায়কে বাতিল করে জাতির সঙ্গে এক ধরনের প্রতারণা করা হচ্ছে।’

সোমবার (১১ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে নিহত ৮ শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম খান এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘এখনো বৈষম্যহীন সমাজ আমরা পাইনি৷ অথচ এই দেশে প্রায় দেড় হাজার মানুষ জীবন দিয়েছে, ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। কিন্তু আমরা যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছি, তা আমরা পাইনি। কাজেই আমাদের লড়াই অব্যাহত থাকবে। কোরআনের সমাজ কায়েম করার জন্য, সাংবিধানিক সংস্কার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য লড়াই চলতে থাকবে।’

মতবিনিময় সভায় ১৯৮৫ সালের ১১ মে চাঁপাইনবাবগঞ্জে পবিত্র কোরআনের অবমাননার প্রতিবাদ এবং মর্যাদা ও পবিত্রতা রক্ষার দাবিতে আয়োজিত সমাবেশে পুলিশের গুলিতে শহীদ ৮ জন জনের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এর আগে কোরআন দিবস উপলক্ষে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭:৪৮:০৭   ১২ বার পঠিত