চিকিৎসা করাতে এসে ছাগল হারালেন কৃষক, হাসপাতাল চত্বরেই চুরির অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » চিকিৎসা করাতে এসে ছাগল হারালেন কৃষক, হাসপাতাল চত্বরেই চুরির অভিযোগ
সোমবার, ১১ মে ২০২৬



চিকিৎসা করাতে এসে ছাগল হারালেন কৃষক, হাসপাতাল চত্বরেই চুরির অভিযোগ

জামালপুর প্রতিনিধি : অসুস্থ ছাগলকে সুস্থ করতে হাসপাতালে নিয়ে এসেছিলেন কৃষক সাইফুল ইসলাম। কিন্তু মুহূর্তের অসতর্কতায় সুস্থ হওয়া তো দূরে থাক, উল্টো প্রিয় ছাগলটিকেই হারিয়ে এখন তিনি দিশেহারা। জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সোমবার (১১ মে) দুপুরে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার গ্রামের কৃষক সাইফুল ইসলামের একটি লাল রঙের ছাগীকে কুকুরে কামড়ায়। উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ছাগীটিকে নিয়ে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে যান। হাসপাতালের সামনে ছাউনি ঘরে একটি খুঁটির সঙ্গে ছাগলটি বেঁধে তিনি চিকিৎসকের পরামর্শ নিতে ভেতরে প্রবেশ করেন। কয়েক মিনিট পর ফিরে এসে দেখেন, খুঁটি আছে কিন্তু ছাগল নেই।
আশপাশে ব্যাপক খোঁজাখুঁজি করেও ছাগলটির কোনো হদিস পাননি তিনি। হারিয়ে যাওয়া ছাগীটির বাজারমূল্য আনুমানিক ১০ থেকে ১২ হাজার টাকা বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক সাইফুল ইসলাম আক্ষেপ করে বলেন, “অনেক কষ্ট আর মমতা দিয়ে ছাগলটি পালন করেছিলাম। চিকিৎসার জন্য নিয়ে এসে সেটা চুরি হয়ে যাবে, কখনও ভাবিনি। আমি এখন পুরোপুরি দিশেহারা।”

হাসপাতাল চত্বর থেকে এমন চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সুলতান। তিনি বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক। গুরুত্বপূর্ণ এই সেবাকেন্দ্রে নিরাপত্তাকর্মী ও সিসি ক্যামেরা স্থাপন করা এখন সময়ের দাবি। আমি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি এবং সেবাগ্রহীতাদের সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।”

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন জানান, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:৫১:০৮   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ