মধুখালীতে চিনিকল যুবসংঘের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে চিনিকল যুবসংঘের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
সোমবার, ১১ মে ২০২৬



মধুখালীতে চিনিকল যুবসংঘের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল যুব সংঘের আয়োজনে আজ সোমবার চারদিলে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বিকাল পাঁচটায় ফরিদপুর সুগার মিলস হাই স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের বারবার তো সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন।

এ সময় মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, চিনিকল যুবসংঘের প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন, সাবেক ছাত্রনেতা জাকির হোসেন, ছাত্রদল নেতা মিকাইলসহ শ্রমজীবী ইউনিয়ন, ছাত্রদল যুব দলের নেত্রীবৃন্দ উপস্থিত। খেলায় শাপলা একাদশ ও চন্দনা একাদশ নির্ধারিত সময়ে সমান সংখ্যক গোল করায় ট্রাইবেকারে চন্দনা একাদশ এক গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি পুরস্কার বিতরণ করেন উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিনসহ অতিথিবৃন্দ। খেলায় প্রচুর দর্শকের উপস্থিতি ছিল।

বাংলাদেশ সময়: ২২:৫৪:৩৪   ১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশের সকল নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করাই সরকারের লক্ষ্য - স্বাস্থ্যমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
তরুণদের কর্মসংস্থানে ব্যাপক শিল্পায়ন প্রয়োজন : আসাদুল হাবিব দুলু
লবণচাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বসম্মত মতামতের ভিত্তিতেই স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’
প্রবাসীর স্ত্রীকে মারধর ও প্রাণনাশের চেষ্টা, থানায় অভিযোগ
মধুখালীতে চিনিকল যুবসংঘের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
​সরিষাবাড়ীতে গলায় লিচু বিচি আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু
মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ