প্রবাসীর স্ত্রীকে মারধর ও প্রাণনাশের চেষ্টা, থানায় অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রবাসীর স্ত্রীকে মারধর ও প্রাণনাশের চেষ্টা, থানায় অভিযোগ
সোমবার, ১১ মে ২০২৬



প্রবাসীর স্ত্রীকে মারধর ও প্রাণনাশের চেষ্টা, থানায় অভিযোগ

জামালপুর প্রতিনিধি : সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় জমিজমা ও পারিবারিক কলহের জেরে এক প্রবাসীর স্ত্রীকে মারপিট, বসতবাড়িতে ভাঙচুর এবং প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার সীমান্তবর্তী ইসপিঞ্জরপুর গ্রামে গত রোববার মধ্যরাতে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বন্যা আক্তার (২৮) বাদী হয়ে ধনবাড়ী থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসপিঞ্জরপুর গ্রামের দুবাই প্রবাসী ওমর ফারুকের স্ত্রী বন্যা আক্তার তার দুই শিশু সন্তান নিয়ে বাড়িতে বসবাস করেন। দীর্ঘদিন ধরে তার দেবর ফরমান আলী (৩৮), দেবরের স্ত্রী যুথী বেগম (৩৩) এবং যুথীর ভাই সুমন মিয়ার (২৮) সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

গত শনিবার বিকেলে গাছ থেকে শিশুদের লিচু পাড়াকে কেন্দ্র করে বিবাদীরা বন্যার বসতবাড়ির টিনের বেড়া ভাঙচুর করে এবং উঠানের গাছপালা কেটে ফেলে। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। সে সময় প্রতিবাদ করলে বিবাদীরা তাকে খুনের হুমকি দিয়ে চলে যায়।

এরই ধারাবাহিকতায় রোববার রাত আনুমানিক পৌনে ১টার দিকে ফরমান আলী ও তার সহযোগীরা পুনরায় বন্যার বাড়িতে ঢুকে ঘরে প্রবেশের চেষ্টা করে। শব্দ শুনে বন্যা আক্তার দরজা খোলামাত্রই বিবাদীরা তাকে ধরে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা চালায়। এ সময় বিদ্যুৎ না থাকায় অন্ধকারে ধস্তাধস্তির শব্দ পেয়ে ঘর থেকে ভাতিজি যুথী মোবাইলের লাইট জ্বালিয়ে বেরিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় বিষয়টি নিয়ে আইনের আশ্রয় নিলে তাকে ‘জানে মেরে ফেলার’ হুমকি দেয় তারা।

​নিরাপত্তাহীনতায় ভোগা বন্যা আক্তার বলেন,
​”আমার স্বামী বিদেশে থাকার সুযোগে তারা প্রায়ই আমাকে হেনস্তা করে। তারা আমার বাড়িঘর ভাঙচুর করেছে এবং আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।”

​এ বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে একজন প্রবাসীর স্ত্রীর ওপর এমন অমানবিক হামলার ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রবাসীর স্ত্রীকে মারধর ও প্রাণনাশের চেষ্টা, থানায় ঘরে প্রবেশের

বাংলাদেশ সময়: ২২:৫৮:১৬   ১৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী
লুই আই কানের মাস্টারপ্ল্যানে শেরেবাংলা নগরে নতুন সচিবালয় : মন্ত্রিপরিষদ সচিব
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
ধর্মীয় উৎসবগুলো বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক : এমরান সালেহ প্রিন্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ