জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’
সোমবার, ১১ মে ২০২৬



জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানমালা সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ অনুষ্ঠিত হয়েছে। আজ ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে ত্রিশাল উপজেলা কার্যালয়ের রাশেদুল ইসলাম কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ মাহবুবুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এবং জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ।

সভায় জানানো হয়, আসন্ন ১২৭তম নজরুল জন্মজয়ন্তী উপলক্ষ্যে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য জাতীয় অনুষ্ঠানমালা আয়োজনের প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে। ময়মনসিংহ জেলা প্রশাসন, জেলা পরিষদ এবং সংশ্লিষ্ট সকল দপ্তর সম্মিলিতভাবে এ লক্ষ্যে কাজ করছে। ইতোমধ্যে অনুষ্ঠানের প্রাথমিক প্রস্তুতির সিংহভাগ সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সমাপ্ত হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি ও চেতনার ধারক। এবারের জন্মজয়ন্তীকে ভিন্নমাত্রা দিতে এবং নান্দনিকভাবে উপস্থাপনের জন্য জাতীয় পর্যায়ে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দল-মত নির্বিশেষে এই জাতীয় উৎসবকে সফল করতে সংস্কৃতি মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান জানান, পাঁচ দিনব্যাপী এই মহোৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিদিন ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। বর্ণাঢ্য শোভাযাত্রা, ঐতিহ্যবাহী নজরুল মেলা, স্মারক আলোচনা এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই আয়োজনের মূল আকর্ষণ।

উক্ত প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩:০২:১৯   ১৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ