![]()
সদরপুরে (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় রফিকুল ইসলাম( ১৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। নিহত রফিকুল ইসলাম উপজেলার ভাষাণচর ইউনিয়নের মুন্সীর গ্রামের সেক শুকুর আলীর পুত্র।
নিহত রফিকুল ইসলামের দুলাভাই রুবেল মিয়া জানান, রফিকুল পারিবারিক কোন কাজ কর্ম করতোনা। এ নিয়ে পারিবারিক ভাবে প্রায়ই ঝগরা ঝাটি হতো। ১১ মে (সোমবার) সন্ধায় রফিকুল নিজ বাড়িতে গলায় গামছা পেঁচিয়ে আত্বহত্যার চেষ্টা চালায়। বাড়ির লোকজন দেখতে পেরে রফিকুল কে উদ্ধার করে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদরপুর থানার এস আই আফজাল হোসেন বলেন, মৃতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ ব্যাপারে ইউ’ডি মামলা রুজু করার পরে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১১:৪৩:৪৪ ১১ বার পঠিত