ফরিদপুর জেনারেল হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর জেনারেল হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
মঙ্গলবার, ১২ মে ২০২৬



ফরিদপুর জেনারেল হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেনারেল হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ফরিদপুর সদর হাসপাতালে ‌এ কর্মসূচি পালিত হয়।
সকাল ৮টা ৪৫ মিনিটে বেগম রোকেয়া, মেট্রন ও সিনিয়র স্টাফ নার্সের নেতৃত্বে একটি র‍্যালি হাসপাতাল চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
পরে সকাল ৯টা থেকে হাসপাতালের তৃতীয় তলার সম্মেলন কক্ষে বেগম রোকেয়ার সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গণেশ কুমার আগারওয়াল,
ডা. মোস্তফা আরিফসহ হাসপাতালের কর্মরত নার্সরা।
আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা বলেন, নার্সিং মানবসেবার অন্যতম মহান পেশা। রোগীদের সেবা ও সুস্থতায় নার্সদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা আধুনিক নার্সিংয়ের জননী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, নার্সরা স্বাস্থ্যসেবার মেরুদণ্ড। করোনাকালের মতো যেকোনো সংকটে জীবনের ঝুঁকি নিয়ে তারা মানুষের পাশে দাঁড়ান। তাদের ধৈর্য, ত্যাগ ও সহানুভূতিশীল আচরণ সমাজে প্রশংসিত।

বাংলাদেশ সময়: ১৩:০৪:৫৭   ১৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ