![]()
ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেনারেল হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ফরিদপুর সদর হাসপাতালে এ কর্মসূচি পালিত হয়।
সকাল ৮টা ৪৫ মিনিটে বেগম রোকেয়া, মেট্রন ও সিনিয়র স্টাফ নার্সের নেতৃত্বে একটি র্যালি হাসপাতাল চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
পরে সকাল ৯টা থেকে হাসপাতালের তৃতীয় তলার সম্মেলন কক্ষে বেগম রোকেয়ার সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গণেশ কুমার আগারওয়াল,
ডা. মোস্তফা আরিফসহ হাসপাতালের কর্মরত নার্সরা।
আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা বলেন, নার্সিং মানবসেবার অন্যতম মহান পেশা। রোগীদের সেবা ও সুস্থতায় নার্সদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা আধুনিক নার্সিংয়ের জননী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, নার্সরা স্বাস্থ্যসেবার মেরুদণ্ড। করোনাকালের মতো যেকোনো সংকটে জীবনের ঝুঁকি নিয়ে তারা মানুষের পাশে দাঁড়ান। তাদের ধৈর্য, ত্যাগ ও সহানুভূতিশীল আচরণ সমাজে প্রশংসিত।
বাংলাদেশ সময়: ১৩:০৪:৫৭ ১১ বার পঠিত