চাঁপাইনবাবঞ্জ সীমান্তে ভারতীয় ৪ গরু জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁপাইনবাবঞ্জ সীমান্তে ভারতীয় ৪ গরু জব্দ
মঙ্গলবার, ১২ মে ২০২৬



চাঁপাইনবাবঞ্জ সীমান্তে ভারতীয় ৪ গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সোমবার (১২ মে) দিবাগত রাতে অভিযানটি চালানো হয়।

বিজিবি জানায়, সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে (১২ মে) জহুরপুরটেক বিওপির আওতাধীন সূর্যনারায়ণপুর মাঠাপাড়া গ্রামে অভিযান চালায় বিজিবি।
অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের গরু চারটি জব্দ হয়। গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, চলতি মাসে বিভিন্ন অভিযানে ১২টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। যার বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

তিনি আরো বলেন, আসন্ন ঈদুল আজহা সামনে রেখে সীমান্তে গরু চোরাচালান প্রতিরোধে তৎপর রয়েছে বিজিবি। এ জন্য দুর্গম সীমান্তে ও নদী সীমান্তে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৩০:১৭   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ