ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
মঙ্গলবার, ১২ মে ২০২৬



ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : আন্তর্জাতিক নার্স দিবস- উপলক্ষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তাবৃন্দের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত হাসপাতালের কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সেবাতত্ত্বাবধায়ক শামসুন্নাহার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মানস কুন্ডু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ডা. মোঃ ওমর ফয়সাল, ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর খান মোহাম্মদ আরিফ।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার সভাপতি নাসির উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সহ-সভাপতি লাইলী পারভীন, নার্সিং সুপারভাইজার হোসনেয়ারা, সিনিয়র স্টাফ নার্স মো. জুয়েল, মামুন মোল্লা, রাহেলা পারভীনসহ অন্যান্য নার্সিং কর্মকর্তা ও কর্মচারীরা।
বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর সেবা, মানসিক সাহস যোগানো এবং জরুরি মুহূর্তে মানবিক সহায়তায় নার্সরা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। তারা নার্সিং পেশাকে মানবসেবার অন্যতম মহান পেশা হিসেবে অভিহিত করেন।

বাংলাদেশ সময়: ১৩:৩১:৪৭   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ