মঙ্গলবার, ১২ মে ২০২৬

দুর্যোগ মোকাবিলায় স্থানীয় সক্ষমতা জোরদারে তহবিল গঠন

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুর্যোগ মোকাবিলায় স্থানীয় সক্ষমতা জোরদারে তহবিল গঠন
মঙ্গলবার, ১২ মে ২০২৬



দুর্যোগ মোকাবিলায় স্থানীয় সক্ষমতা জোরদারে তহবিল গঠন

বাংলাদেশে স্থানীয়ভাবে পরিচালিত মানবিক অর্থায়ন ও দুর্যোগ মোকাবিলা কার্যক্রমকে আরো কার্যকর, সমন্বিত ও টেকসই করতে চালু হয়েছে ‘এনজিও মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন (এমএফআই) রিসোর্সড পুলড ফান্ড’।

গতকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই ফান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দুর্যোগপ্রবণ বাংলাদেশে স্থানীয় পর্যায়ে দ্রুত ও কার্যকর মানবিক সহায়তা পৌঁছে দিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের বিকল্প নেই। নতুন এ তহবিল দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধি এবং জরুরি সহায়তা কার্যক্রমকে আরো গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।

মন্ত্রী আরো বলেন, স্থানীয় এনজিও ও মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা, সক্ষমতা ও জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে গড়ে ওঠা এ যৌথ তহবিল মানবিক সহায়তা ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী, এনজিও প্রতিনিধি, মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০৪:৫৯   ৯ বার পঠিত