ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৪ নং সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৪ নং সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বুধবার, ১৩ মে ২০২৬



ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৪ নং সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৪ নং সাব-কমিটির প্রথম বৈঠক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাজিবুর রহমান, এমপি’র সভাপতিত্বে আজ সংসদ ভবন গ্রন্থাগারে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য নায়াব ইউসুফ আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে সাব-কমিটি ‘জাতীয় সংসদ গ্রন্থাগার বিধিমালা ২০১২’ এবং ‘জাতীয় সংসদ গবেষণা নীতিমালা ২০২৩’ বিষয়ে আলোচনা করেন।

‘জাতীয় সংসদ গ্রন্থাগার বিধিমালা ২০১২’ এর প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, বিয়োজন ও পরিমার্জনপূর্বক মূল কমিটিতে উপস্থাপনের জন‌্য সাব-কমিটি সুপারিশ করে।

বৈঠকে ‘জাতীয় সংসদ গবেষণা নীতিমালা ২০২৩’ এর অধিকতর সংশোধন, সংযোজন ও পরিমার্জন করে পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন‌্য নির্দেশনা প্রদান করা হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০৯:১৭   ১৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ