ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্পের পোস্ট

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্পের পোস্ট
বুধবার, ১৩ মে ২০২৬

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্পের পোস্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে একটি মানচিত্রের গ্রাফিক পোস্ট করেছেন। ওই পোস্টে ভেনেজুয়েলার মানচিত্রের মাঝে একটি আমেরিকান পতাকা ও সেটিকে ‘৫১তম অঙ্গরাজ্য’ হিসেবে দেখানো হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্প একটি উচ্চ-পর্যায়ের শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে যাওয়ার পথে এই উস্কানিমূলক পোস্টটি প্রকাশিত হয়।
এর একদিন আগে, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, তার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার কথা ‘কখনোই’ চিন্তা করেনি। এমনকি গত জানুয়ারিতে সাবেক নেতা নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক করার পরও নয়।

তারা মার্কিন হস্তক্ষেপ বা আধিপত্য মেনে নিতে রাজি নয়।

এর আগে, গত সোমবার ট্রাম্প ফক্স নিউজকে জানান, তিনি দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নতুন অঙ্গরাজ্যে পরিণত করার কথা চিন্তাভাবনা করছেন।

ট্রাম্প দাবি করেন, কয়েক মাস ধরেই তিনি তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার ওপর ‘নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছেন।

অন্যদিকে, ডেলসি রদ্রিগেজ ক্ষমতায় আসার পর, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কিছুটা স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছেন। আর এর অংশ হিসেবে ভেনেজুয়েলার খনি ও তেল খাত বিদেশি বিনিয়োগের জন্য, বিশেষ করে মার্কিন কোম্পানির জন্য আবারও খুলে দেওয়া হয়েছে।

দেশটির বিরোধী দল নির্বাচনের দাবি জানিয়েছে আসছে।

তবে গত ১ মে নির্বাচনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে রদ্রিগেজ জানান, এ ব্যাপারে তিনি নিশ্চিত নন।
নির্বাচন ‘কোনো এক সময়ে’ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্পের পোস্ট

ঢাকা, ১৩ মে, ২০২৬ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে একটি মানচিত্রের গ্রাফিক পোস্ট করেছেন। ওই পোস্টে ভেনেজুয়েলার মানচিত্রের মাঝে একটি আমেরিকান পতাকা ও সেটিকে ‘৫১তম অঙ্গরাজ্য’ হিসেবে দেখানো হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্প একটি উচ্চ-পর্যায়ের শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে যাওয়ার পথে এই উস্কানিমূলক পোস্টটি প্রকাশিত হয়।
এর একদিন আগে, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, তার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার কথা ‘কখনোই’ চিন্তা করেনি। এমনকি গত জানুয়ারিতে সাবেক নেতা নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক করার পরও নয়।

তারা মার্কিন হস্তক্ষেপ বা আধিপত্য মেনে নিতে রাজি নয়।

এর আগে, গত সোমবার ট্রাম্প ফক্স নিউজকে জানান, তিনি দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নতুন অঙ্গরাজ্যে পরিণত করার কথা চিন্তাভাবনা করছেন।

ট্রাম্প দাবি করেন, কয়েক মাস ধরেই তিনি তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার ওপর ‘নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছেন।

অন্যদিকে, ডেলসি রদ্রিগেজ ক্ষমতায় আসার পর, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কিছুটা স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছেন। আর এর অংশ হিসেবে ভেনেজুয়েলার খনি ও তেল খাত বিদেশি বিনিয়োগের জন্য, বিশেষ করে মার্কিন কোম্পানির জন্য আবারও খুলে দেওয়া হয়েছে।

দেশটির বিরোধী দল নির্বাচনের দাবি জানিয়েছে আসছে।

তবে গত ১ মে নির্বাচনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে রদ্রিগেজ জানান, এ ব্যাপারে তিনি নিশ্চিত নন।
নির্বাচন ‘কোনো এক সময়ে’ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৫০:০৫   ৬০ বার পঠিত  

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর

ভারতের কাছ থেকে ‘ব্রহ্মস’ ও ‘অস্ত্র’ ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস
ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড়
শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম
উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের প্রথম বৈঠক
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন
ইসরাইল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ