মধুখালীতে ধর্ষণের অভিযোগে আটক -১

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে ধর্ষণের অভিযোগে আটক -১
বুধবার, ১৩ মে ২০২৬



মধুখালীতে ধর্ষণের অভিযোগে আটক -১

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের দুলাল মল্লিকের ছেলে মোঃ রিপন মল্লিক (৪০) কে ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মে অভিযুক্ত রিপন মল্লিকের বাড়িতে গাভীর দুধ আনতে যায় এক শিশু । এ সময় অভিযুক্ত কৌশলে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভিকটিমের বাবা মোঃ ফরিদ মল্লিক বাদী হয়ে মধুখালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার নম্বর-১০, তারিখ ১২ মে ২০২৬।

মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মোঃ মোক্তার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার মাগুরা এলাকা থেকে অভিযুক্ত রিপন মল্লিককে গ্রেফতার করেন।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় জানান, “ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে অভিযান পরিচালনা করে। পরে তাকে আটক করা সম্ভব হয়। বুধবার (১৩ মে) বেলা ২টার দিকে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

বাংলাদেশ সময়: ২০:৫৯:১৮   ১৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ