ফরিদপুরে “হাম-রুবেলা” বিষয়ে বিশেষ আলোচনা সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে “হাম-রুবেলা” বিষয়ে বিশেষ আলোচনা সভা
বুধবার, ১৩ মে ২০২৬



---

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে “হাম-রুবেলা” বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসানের ‌ সঙ্গে “হাম-রুবেলা” বিষয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২টায় ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল-এর কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় হাম রোগের বর্তমান পরিস্থিতি, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিশদ আলোচনা করেন ডাঃ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, হাম-রুবেলা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ সালাউদ্দিন ফরিদ, ডাঃ আলিমুদ্দিন, ডাঃ পার্থ প্রতিম সিকদার, ডাঃ এস এ চৌধুরী, ডাঃ নকুল রঞ্জন সরকারসহ হাসপাতালের সিনিয়র ও জুনিয়র চিকিৎসকবৃন্দ।
সভায় বক্তারা হাম-রুবেলা পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া শিশুদের জন্য নিরাপদ ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথাও তুলে ধরা হয়।
উল্লেখ্য, ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল-এ ইতোমধ্যে ২৩ শয্যা বিশিষ্ট একটি বিশেষ হাম ওয়ার্ড চালু করা হয়েছে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১:০৪:৪৭   ১২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ