সালথায় লিচু পারাকে কেন্দ্র করে বাগান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় লিচু পারাকে কেন্দ্র করে বাগান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ
বুধবার, ১৩ মে ২০২৬



সালথায় লিচু পারাকে কেন্দ্র করে বাগান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় লিচু পারাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে আজিজুল মোল্যা (৬২) নামে এক বাগান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আজিজুল মোল্যা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের গুপিনগর পাড়ার মৃত মানো মোল্যার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে আজিজুল মোল্যার বাগান থেকে লিচু পারাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সীর ছেলে সাকিল মুন্সী ও তুষার মুন্সীর সঙ্গে বাগান মালিকের ছেলে আকরাম মোল্যার বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে আকরাম মোল্যাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।

পরে সন্ধ্যায় ফুলবাড়িয়া বাজারে গিয়ে ছেলে মারধরের কারণ জানতে চাইলে আজিজুল মোল্যার সঙ্গে অভিযুক্তদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাকিল, তুষারসহ তাদের পরিবারের সদস্যরা আজিজুল মোল্যার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এসময় বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ জানান, লিচু পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২৮:১৯   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
মধুখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালাল মহিলা পরিষদ
চরভদ্রাসনে ৬০০ তালবীজ রোপণ ও ৫০০ বৃক্ষের চারা বিতরণ
আলফাডাঙ্গায় চাচা-ভাতিজার জমি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ
মধুখালীতে সিঁড়ি নির্মাণ নিয়ে চাচা-ভাতিজার সংঘর্ষ, মাথায় আঘাতে চাচার মৃত্যু
ভাঙ্গা হাইওয়েতে ফের সড়ক দুর্ঘটনা
সালথায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন
বেতন-ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি সরকার: এমরান সালেহ
অব্যাহতি ও স্থায়ী বহিষ্কারের মুখে সরিষাবাড়ীর ছাত্রলীগ নেতা আজগর
একাত্তর পেরিয়ে বাহাত্তরে, স্মৃতির আকাশে জ্বলছেন নাজমুল হক নজীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ