বোয়ালমারীতে নছিমন দুর্ঘটনায় প্রাণ গেল কিশোর চালকের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বোয়ালমারীতে নছিমন দুর্ঘটনায় প্রাণ গেল কিশোর চালকের
বুধবার, ১৩ মে ২০২৬



বোয়ালমারীতে নছিমন দুর্ঘটনায় প্রাণ গেল কিশোর চালকের

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে খাদ্যপণ্য বোঝাই নছিমন উল্টে সোহাগ মোল্যা (১৭) নামে এক কিশোর চালকের মৃত্যু হয়েছে।

বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া মধ্যপাড়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের কামাল মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌর বাজারের নাটমন্দির এলাকার পেছনে অবস্থিত মেসার্স সাহা স্টোরের ডিলার পয়েন্ট থেকে বিভিন্ন কোম্পানির বিস্কুট ও জুস বোঝাই করে একটি নছিমন বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে রওনা দেয়। পথে কোন্দারদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়। এতে চালক সোহাগ নছিমনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী সবুজ হোসেন জানান, আহত অবস্থায় সোহাগকে উদ্ধার করে স্থানীয়রা ভ্যানে করে কুন্দারদিয়া বাজারে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। নছিমনে থাকা অপর এক আরোহী ছিটকে পড়ে আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সোহাগ অল্প বয়সেই পরিবারের সহযোগিতার জন্য নছিমন চালানোর কাজ করতেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রশিক্ষণ ও বৈধ কাগজপত্র ছাড়াই অনেক কিশোর এসব যান চালাচ্ছে। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪১:০৫   ১০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোনাকান্দায় খাল পরিষ্কার ও বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন
ইসরাইল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ছাগলকে পাইপ দিয়ে পানি খাওয়ানো চাঁন বাদশা আটক
বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড
জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাজেট বাস্তবায়ন সম্ভব : খন্দকার মোশাররফ
কারিগরি ত্রুটি ও কয়লা সংকটে লোডশেডিং দিতে হচ্ছে : বিদ্যুৎমন্ত্রী
অতীতের অর্থনৈতিক লুটপাট কাটিয়ে জনকল্যাণভিত্তিক নতুন অর্থনৈতিক ব্যবস্থার বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী
সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ