বন্দরের ২ ইটভাটাকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরের ২ ইটভাটাকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা
বুধবার, ১৩ মে ২০২৬



বন্দরের ২ ইটভাটাকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বারপাড়া এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুইটি ইটভাটা থেকে মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১৩ মে) জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা সমন্বিতভাবে অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী দুইটি ইটভাটাকে জরিমানা করা হয় এবং তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে বন্দরের মদনপুর কেওঢালা এলাকার মেসার্স এস কে বি ব্রিক ফিল্ডকে ১ লাখ ৫০ হাজার টাকা) এবং বারপাড়া জাঙ্গাল এলাকার মেসার্স টু এস বি ব্রিক ফিল্ডকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৪২:০৭   ১৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কুতুবপুরে বায়ুদূষণের দায়ে ৩ রোলিং মিলকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
সদরপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
বোয়ালমারী হিসাবরক্ষণ অফিসের অডিটরের বিরুদ্ধে শিক্ষকের নিকট থেকে ঘুষ নেওয়ার অভিযোগ
সরিষাবাড়ীতে মনোহরী বণিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন: রঞ্জু সভাপতি, ঝন্টু সম্পাদক
নারায়ণগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও পোনা অবমুক্তকরণ
ভুল প্রচার সামাজিক মাধ্যমে: সরিষাবাড়ীতে সৎ মা নয়, প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ায় পালিয়েছিল তরুণ
তামিম বললেন ‘তানজিদ বগুড়ার’, প্রধানমন্ত্রীর জবাব ‘ও বাংলাদেশের ছেলে’
রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রচলিত সংবিধান অনুযায়ীই আমাদের চলতে হবে : গয়েশ্বর চন্দ্র রায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ