ফতুল্লায় ডিশ ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় ডিশ ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬



ফতুল্লায় ডিশ ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার চানমারী মাউড়াপট্টিতে নাছির (৬০) নামে এক ডিশ লাইন ও ক্যাবল ব্যবসায়ীকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে “ফ্রেন্ডস ক্যাবল” অফিসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নাছির চানমারী মাউড়াপট্টি এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি “ফ্রেন্ডস ক্যাবল” নামে একটি ডিশ ও ক্যাবল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পাশ্ববর্তী একটি বাড়ির ভেতর থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নাছির তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। দুপুর ১টার দিকে হঠাৎ তার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক আলাউদ্দিন জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি হাতে কালো পাঞ্জাবি পরিহিত একজনকে দৌড়ে মাইক্রোস্ট্যান্ডের দিকে চলে যেতে দেখেছেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত কভারসহ একটি ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৮:২২:৪৭   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়
রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন
পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী
প্রয়োজনে আবার রাজপথে নামবে ১১ দল: গোলাম পরওয়ার
বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর - অর্থমন্ত্রী
১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন - ত্রাণমন্ত্রী
সালথায় ৯ বছরের শিশুকে ধর্ষণ: ছয় বছর পর শওকতের যাবজ্জীবন
ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ