বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬



সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইদুর (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত সোয়া একটার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া সোনারগাঁ থানার উপ-পরিদর্শক মো. ছারোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রতাপেরচর এলাকার নিজ বসত ঘর থেকে মাদক বিক্রির সময় সাইদুরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তার সাইদুর ওই এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে।

সোনারগাঁ থানার অতিরিক্ত পুলিশ সুপার (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেপ্তারকৃত সাইদুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি সাইদুর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানায় আরও ৮টি মাদকের মামলা রয়েছে। এর মধ্যে গত জানুয়ারি ও মে মাসেও তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছিল। জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই গ্রেফতার সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩:৩১:১১   ১৫ বার পঠিত