শুক্রবার, ১৫ মে ২০২৬

পরিস্থিতির অবনতি হলে হাসপাতালের সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিস্থিতির অবনতি হলে হাসপাতালের সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী
শুক্রবার, ১৫ মে ২০২৬



পরিস্থিতির অবনতি হলে হাসপাতালের সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

হাম রোগীদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার (১৫ মে) বিকালে মহাখালীর ডিএনসিসি হাসপাতাল পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমন কোনো চিকিৎসা নেই, যা হামের রোগীদের দেওয়া হচ্ছে না। সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, স্বল্প সময়ে নানামুখী প্রতিকূলতায় পেরে ওঠা যাচ্ছে না।

তিনি বলেন, সরকার দ্রুত সময়ের মধ্যে হামের টিকার ব্যবস্থা করতে পেরেছে। তবে টিকার সুফল পেতে কিছুটা সময় লাগছে। পরিস্থিতির অবনতি হলে হাসপাতালে সক্ষমতা বাড়ানো হবে।

উল্লেখ্য, সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে নতুন করে ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে মাত্র ২ মাসেই দেশজুড়ে হাম ও এর উপসর্গে মোট ৪৫১ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৪:১২   ৮০ বার পঠিত