ফরিদপুরে ডোমরাকান্দি শতমূলী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ডোমরাকান্দি শতমূলী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
শুক্রবার, ১৫ মে ২০২৬



ফরিদপুরে ডোমরাকান্দি শতমূলী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের  উদ্বোধন

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার ডোমরাকান্দি শতমূলী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বার্ষিক ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় ফরিদপুর সদর উপজেলার ডোমরাকান্দি এলাকার স্থানীয় কৃষি কলেজ মাঠ প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ক্রীড়াপ্রেমী জনগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফজাল হোসেন খান পলাশ, প্রশাসক, ফরিদপুর জেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল ইসলাম, সাবেক আহ্বায়ক, ফরিদপুর জেলা কৃষকদল; বেনজির আহমেদ তাবরীজ, সভাপতি, জাতীয়তাবাদী যুবদল, ফরিদপুর মহানগর; আলী রেজওয়ান বিশ্বাস (তরুণ), সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল, ফরিদপুর মহানগর; এবং বাবলু কুমার সূত্রধর, অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ফরিদপুরসহ আরও অনেকে।
বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহ সৃষ্টি করতে হবে। তারা আরও বলেন, বর্তমানে সমাজে মাদকের বিস্তার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ থেকে উত্তরণের জন্য খেলাধুলার প্রসার, নতুন খেলার মাঠ সৃষ্টি এবং যুবসমাজকে ক্রীড়ামুখী করা অত্যন্ত জরুরি।

বাংলাদেশ সময়: ২২:৫০:৩৪   ১১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ