শুক্রবার, ১৫ মে ২০২৬

৫ বছরে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: ত্রাণমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » ৫ বছরে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: ত্রাণমন্ত্রী
শুক্রবার, ১৫ মে ২০২৬



৫ বছরে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: ত্রাণমন্ত্রী

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আগামী ৫ বছরে ২০ হাজার খাল পুনঃখননের কাজ করা হবে। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে ৭ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হবে। এ বছর ১ হাজার ৫শ কিলোমিটার খাল খনন করা হবে। ১টি জেলা বাদে বাকি ৬৪ জেলায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হবে।

শুক্রবার (১৫ মে) চাঁদপুরের শাহরাস্তিতে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির স্থলে পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী আরও বলেন, এবারের খাল খনন কর্মসূচিতে কিছু সংযোজন করা হয়েছে আমরা খালের পাড়ে বৃক্ষ রোপণ ও খালে মাছ চাষের উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, বিগত দিনে দেশের এমন কোনো সেক্টর ছিল না যেখানে দুর্নীতি ভরে যায়নি। তারা ফ্যাসিবাদী হয়ে উঠেছে তাদের পতন হয়েছে। আমরা চেষ্টা করছি স্বচ্ছতার মাধ্যমে কাজগুলো বাস্তবায়ন করতে। এখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৪০   ১৭ বার পঠিত